হাসপাতালে নেওয়া হয়েছে কারাবন্দি দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্টকে

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ১৯:১২আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৯:১২
image

আদালত অবমাননার দায়ে কারাবন্দি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তাদের দাবি চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষণের জন্য তাকে কারাগারের বাইরে নেওয়া হয়েছে। শুক্রবার দেশটির কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে (৭৯) গত মাসে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দেয় দেশটির একটি বিশেষ আদালত। রাষ্ট্রপতি থাকাকালীন দুর্নীতির তদন্তে আদালতে উপস্থিত হওয়ার আদেশ অমান্য করায় এই দণ্ড দেওয়া হয় তাকে। এর আগে দেশটির কোনও সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড দেওয়ার কোনও নজির ছিলো না। জ্যাকব জুমার কারাদণ্ডের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ করে তার সমর্থকেরা।

শুক্রবার জ্যাকব জুমাকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কারা কর্তৃপক্ষ বলছে নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে তাকে সেখানে নেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট হওয়ায় জ্যাকব জুমার চিকিৎসায় সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা বিভাগ সম্পৃক্ত থাকবে।

জ্যাকব জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাকে হাসপাতালে নেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। তাদের দাবি নিয়মিত বার্ষিক পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের এক টুইট বার্তায় সমর্থকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার
এআই নীতিমালাই লিখলো খোদ এআই!
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি