গার্লফ্রেন্ডকে পাস করাতে নারী সেজে পরীক্ষাকেন্দ্রে

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ২০:৫২আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২০:৫২

আফ্রিকা মহাদেশের সেনেগালে গার্লফ্রেন্ডের হয়ে স্নাতক পরীক্ষা দেওয়ার জন্য নারী সেজে অংশগ্রহণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সেনেগালের ডিউরবেলে অবস্থিত গ্যাস্টন বার্গার সেন্ট-লুইস ইউনিভার্সিটির ২২ বছর বয়সী শিক্ষার্থী খাদিম এমবাউপ তিনটি স্নাতক পরীক্ষার পরিদর্শকদের বোকা বানাতে সক্ষম হন। তিনি ঐতিহ্যবাহী দীর্ঘ আলখেল্লা, মাথায় স্কার্ফম কানের দুল, ব্রা এমনকি মুখে মেকাপও লাগান। যেনও তাকে দেখতে তার ১৯ বছর বয়সী গার্লফ্রেন্ড গ্যাঙ্গু ডিউমের মতো দেখায়।

তিনদিন পরীক্ষায় অংশ নেওয়ার পর প্রেমিক যুগল ভাবছিলেন তাদের পরিকল্পনা সফল হতে যাচ্ছে তখনই ঘটে বিপত্তি। একজন পরিদর্শকের নজরে খাদিমের অস্বাভাবিকতা নজরে পড়ে। তখনই বেরিয়ে আসে তার সত্যিকার পরিচয়। ফাঁস হয়ে পড়ে ছদ্মবেশ।

পরীক্ষাকেন্দ্রে ডাকা হয় পুলিশকে এবং খাদিমের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের গার্লফ্রেন্ডের কাছে পুলিশকে নিয়ে যান খাদিম। তিনি একটি ভাড়া করা হোটেলে অপেক্ষায় ছিলেন। সেখানে এই যুগলকে গ্রেফতার করে পুলিশ।

খাদিম নিজের অপরাধের কথা স্বীকার করেন। তবে দাবি করেছেন, গ্যাঙ্গু ডিউমের প্রতি ভালোবাসার জন্যই এমন কাজ করেছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি