মরক্কোর বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো আলজেরিয়া

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:২০

মরক্কোর সব ধরনের বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে আলজেরিয়া। পশ্চিম সাহারা নিয়ে দুই প্রতিবেশী দেশের চলমান বিরোধে এটি সর্বশেষ ঘটনা। আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়েছে, বুধবার আলজেরীয় প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বৌনের সভাপতিত্বে উচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর মরক্কোর সামরিক ও বেসামরিক বিমানের জন্য।

মরক্কোর শত্রুতাপূর্ণ আচরণ ও উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে মরক্কোর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রয়্যাল এয়ার মারোক-এর একটি সূত্র জানায়, এই নিষেধাজ্ঞঅর ফলে মরক্কোর তুরস্ক, তিউনিসিয়া ও মিসরের সঙ্গে সপ্তাহে ১৫টি ফ্লাইট প্রভাবিত হবে। এতে খুব সমস্যায় পড়বে না মরক্কো। এসব ফ্লাইটকে সহজেই ভূমধ্যসাগর দিয়ে গন্তব্যে পাঠানো যাবে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
হাকিমি-দিয়াজকে নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল 
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের