মালিতে রাজনৈতিক কার্যক্রমে স্থগিতাদেশ জারি করলো অনির্বাচিত সরকার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ১১:৫৪ আপডেট : ০৮ মে ২০২৫, ১১:৫৪

নির্বাচন ছাড়াই ২০২১ থেকে রাষ্ট্রক্ষমতায় আছে মালির সেনাবাহিনী। এমতাবস্থায় দেশে রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার উদ্দেশ্যে ব্যাপক বিক্ষোভের আয়োজন করেছিল প্রধান বিরোধী দলগুলো। তবে বুধবার (৭ মে) এক ঘোষণার মাধ্যমে মালিতে রাজনৈতিক কার্যক্রমে স্থগিতাদেশ জারি করে অনির্বাচিত সরকার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মালিতে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে শুক্রবার ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করেছিল বিরোধীরা। তবে, সমাবেশের দু-দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জান্তা সরকার জানায়, পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত দেশে রাজনৈতিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটিতে এ পর্যন্ত দুবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছেন সেনাপ্রধান আসসিমি গোইতা। সর্বশেষ ২০২১ সালে ক্ষমতায় এসে পরের বছরই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। তবে সে পরের বছর আর যেন কোনও দিন না আসে, তিনি যেন সে বন্দোবস্তই করতে চলেছেন। এ তিন বছরে নির্বাচনের নামগন্ধ তো পাওয়া যায়নি, উলটো দেশের একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ম্যান্ডেট নিয়ে ফেলেছেন।

ওই দলগুলো আরও দাবি করে, বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে যেন বিলুপ্ত করা হয়। পাশাপাশি, নতুন দলের মনোনয়নের জন্য বিধিনিষেধ আরও কঠোর করা হয়।

 

/এসকে/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়