ফ্রান্সের সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো আলজেরিয়া

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ১২:১৭আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:২০

ফ্রান্সের সামরিক বিমানের জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। রবিবার ফরাসি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফরাসি বাহিনীর মুখপাত্র জানান, ফ্রান্সের সামরিক বাহিনীর দুইটি ফ্লাইটের জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। তবে এতে করে আলজেরিয়ার দক্ষিণে সাহেল অঞ্চলে অভিযান পরিচালনায় ফরাসি বাহিনীর খুব বেশি অসুবিধা হবে না।

আলজেরিয়ার সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার ফরাসি দৈনিক লা মন্ডে জানায়, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের পক্ষে যুদ্ধ করা আলজেরীয় নাগরিকদের বংশধরদের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি বলেন, আলজেরিয়ার আনুষ্ঠানিক ইতিহাস ‘সত্যের ভিত্তিতে নয় বরং ফ্রান্সের প্রতি ঘৃণার মনোভাব থেকে’ পুনর্লিখিত হয়েছে।

এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শনিবার প্যারিস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় আলজিয়ার্স।

আলজেরিয়ার প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়, ঔপনিবেশিক ফ্রান্স আলজেরিয়ায় যে অপরাধ করেছে সেটি প্রকৃতপক্ষে গণহত্যা। আর ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের মধ্য দিয়ে সেই মানুষদের অসহনীয় অপমান করা হয়েছে যারা উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী