কঙ্গোতে নৌকাডুবিতে অর্ধশত মানুষের প্রাণহানি, নিখোঁজ ৭০

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১৬:৪১আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৬:৪১

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবিতে অর্ধশত মানুষের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ৭০ জন নিখোঁজ রয়েছেন।  গত সোম থেকে মঙ্গলবারের মধ্যে কঙ্গো নদীতে যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়।  শনিবার (৯ অক্টোবর) প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে মঙ্গালা’র গভর্নরের মুখপাত্র শনিবার ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘শুক্রবার পর্যন্ত ৫১ জনের লাশ উদ্ধার করা গেছে। আর ৩৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে’।  

ডুবে যাওয়া নৌকায় কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। তবে কাঠের তৈরি নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যেতে পারে বলে ধারণা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে রাজধানীতে খবর পাঠানো হয়েছে।

এদিকে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে তিনদিনের শোক ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। কঙ্গো নদীতে প্রায় সময় দুর্ঘটনার কবলে নৌকা। মূলত ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলায় দুর্ঘটনার কবলে পড়ে। 

/এলকে/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
ইবোলা প্রাদুর্ভাবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গো 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান