পার্লামেন্টে ঢুকে শিক্ষকদের বেতনের দাবি জানালো স্কুল শিক্ষার্থীরা

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৭:২৬আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭:২৬

শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কঙ্গোর পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভ করেছেন শতাধিক স্কুল শিক্ষার্থী। গত দুই সপ্তাহ ধরে দেশটির শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা। এর মধ্যেই আন্দোলনে একত্মতা প্রকাশ করে পার্লামেন্টে ভবনে বিরল প্রতিবাদ জানালো তারা। শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

চলতি মাসের শুরুতে বেতন-ভাতা এবং অবসরের বয়সসহ বেশ কিছু সমস্যা সমাধানে ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। দীর্ঘদিনের সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে এখনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে যোগ দিয়েছে শিক্ষার্থীরাও।

নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে রাজধানীতে অবস্থিত পার্লামেন্টে ঢুকে দাবি পূরণের আহ্বান জানান তারা। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন, 'আমরা পড়ালেখা করতে চাই'। তাদের আন্দোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এদিকে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা মন্ত্রী টনি মাওয়াবা বলছেন, সংকট সমাধানে শিক্ষক ইউনিয়নের সঙ্গে সংলাপ শুরু সরকার।

/এলকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী