সুদানে অভ্যুত্থানে বিশ্বের প্রতিক্রিয়া

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ২০:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০:৫১

সোমবার সকালে সামরিক অভ্যুত্থান ঘটে গেলো উত্তর আফ্রিকার দেশ সুদানে। প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে গৃহবন্দি করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন মন্ত্রীকেও আটকের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের কয়েকটি দেশের পাশাপাশি জোটও।

নতুন করে সুদানে অভ্যুত্থানে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হর্ণ অব আফ্রিকার বিশেষ মার্কিন দূত বলেন, অভ্যুত্থানের কারণে সুদানের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।

চলমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে আফ্রিকান ইউনিয়ন। সংকট উত্তরণে সামরিক ও বেসামরিক দলের প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছে ইউনিয়ন নেতারা।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, দেশটিকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই। অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিতে দেখা গেছে ইইউ’র আরেক দেশ জার্মানিকেও।

এদিকে সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক বাহিনী। সুদানের প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে আটকের পর সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেন। এমন পরিস্থিতিতে সামরিক শাসনের বিরোধিতায় রাজপথে বিক্ষোভে নেমেছেন দেশটির বহু মানুষ।

/এলকে/
সম্পর্কিত
সৌদি অর্থায়নে লিবিয়ার হাফতার বাহিনীকে অস্ত্র দিয়েছে পাকিস্তান
সুদান যুদ্ধে প্রতি মিনিটে জন্ম নিচ্ছে তিনটি শিশু: সেভ দ্য চিলড্রেন
সুদান-সংঘাতের সমাধানে পাঁচ দফা আহ্বান চীনের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের