তাইগ্রেতে যুদ্ধাপরাধের আলামত থাকতে পারে: প্রতিবেদন

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ২০:০৬আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২০:০৬

ইথিওপিয়ার তাইগ্রেতে সংঘাতে লিপ্ত দুটি পক্ষই আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে, এর মধ্যে মানবতাবিরোধী অপরাধও থাকতে পারে। থাকতে পারে যুদ্ধাপরাধের আলামত। নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে যৌথভাবে ইথিওপিয়ার মানবাধিকার কমিশন ও জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, ধর্ষণ এবং শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষদের ওপর হামলার কথা নথিবদ্ধ করা হয়েছে।

২০২০ সালের ৪ নভেম্বর তাইগ্রেতে সংঘাতের সূত্রপাত। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের আঞ্চলিক বাহিনীর বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলে এই সংঘাত শুরু হয়। শুরুতে সরকারি বাহিনী বিদ্রোহীদের কোনঠাসা করেছিল। কিন্তু জুন মাসে তাইগ্রে যোদ্ধারা আঞ্চলিক আধিপত্য দখল করার ফলে পরিস্থিতি পাল্টে যায়। এখন বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হচ্ছে।

মঙ্গলবার ইথিওপিয়ার সরকার রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে। এর কয়েক ঘণ্টা আগে রাজধানীর বাসিন্দাদের বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার আহ্বান জানায় সরকার।

এই যুদ্ধে মানবিক সংকটের জন্ম দিয়েছে। হাজারো মানুষ নিহত, লাখো মানুষ বাস্তুচ্যুত এবং তাইগ্রের  কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছে একটি ত্রাণ সংস্থা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল বাখেলেট জানান, এই সংঘাতে চরম নৃশংসতা ঘটছে। তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংঘাতে লিপ্ত সব পক্ষ হয় সরাসরি বেসামরিকদের এবং বাড়ি, স্কুল, হাসপাতাল, ধর্মীয় স্থানের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং অসম হামলা চালিয়েছে যাতে বেসামরিক হতাহত এবং ধ্বংস বা বেসামরিক বস্তুর ক্ষতি হয়েছে বলে ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে। সূত্র: বিবিসি

 

/এএ/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম