সুদানে শিক্ষকদের বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ০৩:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৩:৩০

সুদানে সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে শিক্ষকদের বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতমাসে সেনাবাহিনী কর্তৃক দেশটির ক্ষমতা দখলের প্রতিবাদে রবিবার থেকে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দেয় শিক্ষকদের একটি সংগঠন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অভ্যুত্থানের বিরোধিতায় দুই দিনের অসহযোগিতা কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভকারী সামরিক সরকারের পদত্যাগ ও বেসামরিক শাসনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন।

এমন সময় এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে যখন আরব লিগের মধ্যস্থতাকারীরা রাজধানীতে সংকট নিরসনে আলোচনার জন্য পৌঁছেছেন।

রাজধানী খার্তুমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে এক সমাবেশে বেশ কয়েকজন শিক্ষক ‘সামরিক শাসনকে না’ লেখা ব্যানার নিয়ে বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের আহ্বান জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষকদের সংগঠন।

২৫ অক্টোবরের অভ্যুত্থানের পর থেকে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। ৩০ অক্টোবর এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী