কঙ্গোয় দুর্লভ গরিলার দুই শাবকের জন্ম

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ২৩:০৪আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২৩:১৫

আফ্রিকার দেশ কঙ্গোর ভিরুঙ্গা পার্কে জন্ম নিয়েছে দুর্লভ প্রজাতির দুই পাহাড়ি গরিলার শাবক। সম্প্রতি ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে জন্ম নেয় দুই গরিলা।

পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, বিপন্ন প্রজাতির এই প্রাণী যখন বিলুপ্তির পথে এমন সময় দুটি বাচ্চা জন্মানোয় আনন্দের ব্যাপার। বিশেষজ্ঞরা অনেক বছর ধরেই পাহাড়ি গরিলা সংরক্ষণের চেষ্টা চালিয়ে আসছে। এই ভিরুঙ্গা পার্ক গরিলার জন্য আদর্শ স্থান হলেও গত কয়েক দশক ধরে সংঘাতের কারণে হুমকির মুখে বন্যপ্রাণীরাও।

বুধবার পার্ক কর্তৃপক্ষ টুইটারে ঘোষণা করেছে, ১৫ নভেম্বর ‘উইলুংগুলা পরিবার’ ছেলে ও ‘হাম্বা পরিবার’ একটি মেয়ে গরিলা জন্ম দিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গরিলার জন্মের সংখ্যা এ নিয়ে ১৬-তে দাঁড়িয়েছে।

গত ৪০ বছরে পাহাড়ি গরিলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে উগান্ডা এবং রুয়ান্ডায়। পার্ক কর্তৃপক্ষের সবশেষ তথ্যমতে, ২০১৬ সালে এই সংখ্যা ২৮৬ পৌঁছায়। আর ২০২১ মাঝামাঝিতে গরিলার সংখ্যা ৩৫০-এ দাঁড়িয়েছে। ইউনেস্কোর এই পার্ককে স্বীকৃতি দেয়ার পেছনে বিলুপ্ত হতে থাকা এই প্রাণীর অবস্থানও একটা কারণ।

/এলকে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী