সেনা শাসনের বিরুদ্ধে সুদানে বাড়ছে বিক্ষোভ, নিহত বেড়ে ৪০

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ১১:৫৮আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১:৫৮

জরুরি অবস্থার মধ্যেই রবিবার সুদানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে অভ্যুত্থানবিরোধীরা। সামরিক শাসনের বিরোধিতায় চলমান আন্দোলনের মধ্যেই নতুন করে বড় পরিসরে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। এদিকে সামরিক বাহিনীর অভ্যুত্থানবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

গত ২৫ আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। পরবর্তীতে চাপের মুখে নিরপাত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়।

সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের গতি বাড়ছে। পূর্ণাঙ্গ বেসামরিক সরকারের দাবিতে অভ্যুত্থানের পর থেকেই রাজপথে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা। শনিবারও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে সেনা শাসনের বিরুদ্ধে অবস্থান নেন অনেকে। এদিন একটি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার পেছনে অজ্ঞাত হামলাকারীদের দায়ী করছে প্রশাসন। এর মধ্যে রবিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে বেসামরিক সরকার সমর্থিতরা। পরিস্থিতি এমন চলতে থাকলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবাদকারীদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন। আলোচনায় সংকট উত্তরণের তাগিদ দিয়েছে হোয়াইট হাউজের মুখপাত্র নেড প্রাইস।

 

/এলকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি