সেনাদের সঙ্গে ফ্রন্টলাইনে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ২০:৫৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২০:৫৬

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সেনাবাহিনীর সঙ্গে সম্মুখসারিতে রয়েছেন। শুক্রবার সরকার সমর্থিত ফানা সম্প্রচারমাধ্যম এই তথ্য জানিয়েছে।

খবর অনুসারে, আফান ওরোমো এলাকার টেলিভিশন স্টেশনে কথা বলার সময় সামরিক পোশাক পরা অবস্থায় দেখা গেছে। এসময় তিনি আমহারিক ভাষায় কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স টেলিভিশনটির প্রচারিত ফুটেজের সত্যতা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি।

সানগ্লাস ও হ্যাট পরিহিত আবি বলেন, পাহাড়ের ওপাশে যা দেখছেন তা গতকালও শত্রুদের দখলে ছিল। এখন আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি।

তাইগ্রে ও আফার অঞ্চলের সীমান্ত শহর চিফরা দখলের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর নৈতিক মনোবল অনেক চাঙ্গা। শত্রুদের কবর দেওয়ার আগে এবং ইথিওপিয়ার স্বাধীনতা নিশ্চিত করার আগে আমরা এক পা পিছু হটবো না। আমরা একটি স্বয়ংসম্পূর্ণ ইথিওপিয়া দেখতে চাই এবং এজন্য আমরা মৃত্যুবরণেও প্রস্তুত।

এর আগে সোমবার আবি ঘোষণা দেন তিনি বিদ্রোহী বাহিনীর সঙ্গে লড়াই করতে ফ্রন্টলাইনে যাচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম