৩ গুণ বেশি সংক্রামক ওমিক্রন: দ. আফ্রিকান স্বাস্থ্য কর্তৃপক্ষ

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৪:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪:০৫

করোনাভাইরাসের মহামারিতে বর্তমানে প্রভাবশালী থাকা ডেল্ট ভ্যারিয়েন্টের তুলনায় নতুন শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট তিনগুণ বেশি সংক্রামক। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষের একটি গ্রুপ এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকান সেন্টার ফর এপিডেমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস (সাসেমা) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজেসেস (এনআইসিডি) জানিয়েছে, সর্বশেষ অনুসন্ধানে দেখা যাচ্ছে ওমিক্রন আগের সংক্রমণে পাওয়া সুরক্ষা এড়াতে সক্ষম।

নতুন গবেষণাটি চালানো হয়েছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে। এ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অনলাইনে। তবে এর রিভিউ এখনো সম্পন্ন হয়নি।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এনআইসিডির মাইক্রোবায়োলোজিস্ট অ্যানে ভন গোতেবার্গ জানান, দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ ফের বাড়ার নেপথ্যে রয়েছে ওমিক্রন।

গত ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ২৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্ত হওয়ার ৯০ দিনের ব্যবধানে করোনা পরীক্ষার ফল আবার পজিটিভ এলে ভাইরাসটির পুনরায় সংক্রমণ হয়েছে বলে ধরা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী