কেনীয় পুলিশ সদস্যের গুলিতে স্ত্রীসহ ৬ জন নিহত

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:২৫

কেনিয়ার এক পুলিশ কর্মকর্তা একে-৪৭ অস্ত্র দিয়ে গুলি চালিয়ে নিজের স্ত্রী এবং আরও পাঁচ জনকে হত্যা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত একটায় পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান এক প্রতিবেশি। এরপরই তিনি পুলিশে খবর দেন।

পরে পুলিশ কর্মকর্তারা রাজধানী নাইরোবির কাছে কাবেতে এলাকায় পৌঁছান। সেখানে ‘উন্মত্ত গুলি চালানোর’ ঘটনায় পাঁচ জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেন।

হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ বলছে ওই যুগলের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিলো। কেনিয়ার পুলিশ প্রধান ফ্রান্সিস ওয়াহোম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমাদের বলা হয়েছে ওই যুগলের বিরোধ ছিলো আর তারা আগেও ঝগড়া করেছে।’

হত্যাকাণ্ড ঘটানো পুলিশ কর্মকর্তার নাম বেনসন ইমবাসি। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্ত্রী ক্যারোলকে হত্যার পর নিরীহ মানুষকে গুলি করা শুরু করে ইমবাসি।

নিহতদের মধ্যে দুই মোটরসাইকেল ট্যাক্সি চালক রয়েছে। এছাড়া এই ঘটনায় আহত অপর দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের