বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস শত শত বাড়ি, ঘানায় নিহত অন্তত ১৭

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১২:১১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২:৫২

খনি কাজে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই এক গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘানার পশ্চিমাঞ্চলের একটি এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং আরও ৫৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে বড় একটি এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বেশ কিছু বাড়িঘর কেবল কাঠ, ইট আর লোহার টুকরায় পরিণত হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে খনির বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিস্ফোরণ ঘটে। জনসাধারণকে ওই এলাকা ছেড়ে কাছের শহরে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আর উদ্ধার তৎপরতা চলছে।’

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনএডিএমও) উপপরিচালক সেজি সাজি আমেদোনু জানিয়েছেন, পাঁচশ’ ভবন ধ্বংস হয়েছে। এক আঞ্চলিক জরুরি বিভাগের কর্মকর্তা দশটি মৃতদেহ দেখার কথা জানিয়েছেন।

ঘানার পশ্চিমাঞ্চলীয় বোগোসো এবং বাউদি শহরের মাঝে আপিয়াতে এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। চিরানো স্বর্ণ খনিতে বিস্ফোরক নিয়ে যাওয়া একটি ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে পড়লে বিস্ফোরণ ঘটে। ওই খনিটি পরিচালনা করে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান কিনরস।

কিনরসের এক মুখপাত্র বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন খনি থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে।

এনএডিএমও সমন্বয়ক ফ্রান্সিস আবেইকু ইয়াঙ্কা বলেন, ‘আমি আপিয়াতে এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে দেখেছি। আমরা কথা বলে দেখেছি পুরো এলাকা মরে গেছে, এটা আর কারো বাসযোগ্য হবে না।’ আশেপাশের শহরগুলোকে ক্লাসরুম এবং চার্চসহ গনস্থাপনাগুলো খুলে দিয়ে মানুষকে আশ্রয় নিতে বলা হয়েছে।

প্রেসিডেন্ট নানা আদ্দো ডঙ্কা আকুফু-আদ্দু বলেছেন, বিস্ফোরণে প্রাণহানি হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি জানান, ‘ফায়ার ও অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।’

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী