কঙ্গোতে হাই-ভোল্টেজ ক্যাবল ছিঁড়ে পড়লো বাজারে, নিহত ২৬

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৯

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হাই-ভোল্টেজের ক্যাবল একটি ব্যস্ত বাজারে ছিঁড়ে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছে। বুধবার রাজধানী কিনশাসার কাছে একটি বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বিদ্যুতের ক্যাবলটি ছিঁড়ে কয়েকটি বাড়ি ও কেনাকাটায় ব্যস্ত মানুষদের ওপর পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি নিথর দেহ পড়ে আছে।

বিদ্যুতের ক্যাবলটি কীভাবে ছিঁড়ল তা সম্পর্কে জানা যায়নি। তবে এক বিবৃতিতে দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, ক্যাবলের একটি অংশে বজ্রপাত আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে তা মাটিতে পড়ে যায়।

নিহতদের পরিবারের প্রতি কোম্পানিটি শোক ও সমবেদনা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, কিনাশার অদূরে মাতাদি-কিবালা জেলায় এই ঘটনা ঘটেছে এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগ বাজারের নারী বিক্রেতা।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম