শিশু রায়ানের জন্য কাঁদছে মরক্কো

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:১০

পাঁচ দিন ধরে উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো যায়নি গভীর কূপে পড়ে যাওয়া মরক্কোর শিশু রায়ানকে। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে ১০৪ ফুট গভীর ওই কুয়া থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনা যেন হৃদয় ভেঙে দিয়েছে মরক্কোর নাগরিকদের।

১ ফেব্রুয়ারি রাতে বাড়ির কাছের ওই কুয়ায় পড়ে যায় রায়ান ওরাম। তাকে বাঁচাতে ব্যাপক চেষ্টা চালায় উদ্ধারকর্মীরা। প্রথম থেকেই এ ঘটনায় নজর রাখছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শিশুটির কূপে পড়ে যাওয়ার খবরে মরক্কো ছাড়িয়ে আরব বিশ্ব তথা পুরো দুনিয়াতে তার জন্য সহানুভূতি প্রকাশ করতে শুরু করেন মানুষ। আরব বিশ্বে টুইটার ট্রেন্ডিংয়ে উঠে আসে ‘সেভ রায়ান’ ও এর আরবি অনুবাদ।

রায়ান ওরাম যেন সুস্থভাবে ফিরতে পারে; সোশাল মিডিয়ায় দেওয়া বিভিন্ন পোস্টে এমন শুভকামনা জানানো হয়। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনার পাশাপাশি উদ্ধারকারীদের তৎপরতারও প্রশংসা করেছেন অনেকে।

শিশুটির মা আল জাজিরাকে বলেন, ছেলের উদ্ধারের জন্য প্রার্থনা করেছিলেন তিনি। রায়ানের চাচাতো ভাই মোহাম্মদ সাইদ বলেন, তারা যা হারিয়েছেন সেটির অনুভূতি বর্ণনা করার মতো শব্দ তার কাছে নেই।

আতিকা আওরাম নামে একজন খালা বলেন, ‘তার জন্য আমার হৃদয়ে ব্যথা অনুভব হচ্ছে।’

ইমাদ ফাহমি নামের রেড ক্রিসেন্টের একজন স্বেচ্ছাসেবক শিশুটির সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। তিনি বলেন, ‘কয়েক মিনিট অপেক্ষার পর আমি দেখলাম সে অক্সিজেন ব্যবহার শুরু করেছে।’

উদ্ধারকারীরা কূপে রায়ানকে খাবার ও অক্সিজেন মাস্ক পাঠানো এবং তার অবস্থা পর্যালোচনার জন্য একটি ক্যামেরা চালু করতে সক্ষম হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

রায়ানের মৃত্যুর খবরে তার পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ।

সোশাল মিডিয়ার ফুটেজে উদ্ধারের পর একটি হলুদ কম্বলে মোড়ানো রায়ানের মরদেহ বেদনাহত করেছে সবাইকে। রাজা ষষ্ঠ মোহাম্মদ বলেন, ‘আজ রাতে আমি ছোট্ট রায়ানের পরিবার এবং মরক্কোর জনগণকে বলতে চাই, আমরাও তাদের ব্যথার অংশীদার।’

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদও শিশু রায়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
হাকিমি-দিয়াজকে নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল 
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের