বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললেন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৭:০৯আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৭:০৯

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিয়ো দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভকে বিদেশে বসবাসকারীদের উসকানিতে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে রাজধানী ফ্রিটাউনে বুধবারের বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৯ জন নিহত হয়েছে। পুলিশ প্রায় ১৩০ জনকে গ্রেফতার করেছে।

প্রেসিডেন্ট দাবি করেছেন, এই বিক্ষোভের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, অবশ্যই বুধবার যা ঘটেছে তা বিক্ষোভ নয়, এটি ছিল সন্ত্রাসবাদ। আমাদের কয়েকজন নাগরিক বিদেশে অবস্থান করছে, তারা দেশে সন্ত্রাস ছড়ানোর হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, যা ঘটছে সেগুলোর নেপথ্যে রাজনীতি রয়েছে।

প্রেসিডেন্ট দাবি করেছেন, পরিস্থিতি শান্ত হয়েছে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে করে পরিস্থিতির অবনতি না হয়।

তবে তিনি স্বীকার করেছেন নাগরিকদের প্রভাবিত করছে এমন কিছু উদ্বেগ রয়েছে। তার কথায়, নিশ্চিতভাবে পরিস্থিতি কঠিন। বেশিরভাগ তরুণ বেকার। তাদের পরিস্থিতি নিয়ে আমরা সমব্যথী। সরকার হিসেবে এর সমাধানে আমরা অনেক কিছু করেছি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী