সুদানে বন্যায় ৭৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ঘর-বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৬:২৯আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৬:৩৪

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় নাজেহাল অবস্থা সুদানের জনজীবন। দেশটির সরকার জানিয়েছে, ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার উপরে দিয়ে বইছে। এখন পর্যন্ত সাড়ে ১৪ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৭৭ জনের। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সুদানের জাতীয় পরিষদের বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল জলিল আবদুল রহিম বৃহস্পতিবার বলেন, মে মাসে বর্ষা মৌসুম শুরুর পর থেকে মৃত্যু বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।

মুখপাত্র বলেন, মৌসুমি বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে উত্তর কোর্দোফান, গেজিরা, দক্ষিণ কোর্দোফান, দক্ষিণ দারফুর এবং নীল নদ।

মে থেকে অক্টোবরে ভারী বৃষ্টি হয়ে থাকে সুদানে। এই সময়টায় প্রতি বছর বন্যায় প্রচুর বাড়ি-ঘর এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়। মূলত দুর্বল অবকাঠামোর কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, এবারের বন্যায় ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে। জাতিসংঘের তথ্যমতে, সুদানে ২০২১ সালের বন্যায় ৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে বছর ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী