শিম্পাঞ্জির ছানা অপহরণ করে মুক্তিপণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫

মানুষ অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা প্রায় সময় শুনে থাকি আমরা। কিন্তু এবার শিম্পাঞ্জির ছানা অপহরণের পর মুক্তিপণ চেয়ে বসলো অপহরণকারীরা। আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের এই ঘটনাকে বিশ্বের প্রথম বলা হচ্ছে। এ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমসহ বিশ্ব মিডিয়ায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কঙ্গো প্রজাতন্ত্রের কাতাঙ্গার একটি অভয়ারণ্যে প্রবেশ করে অপহরণকারীরা। সেখান থাকা পাঁচটি শিম্পাঞ্জির ছানার মধ্যে তিনটিকে অপহরণ করে পালিয়ে যায়। অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক চ্যান্টেরো আউটলেটকে জানান, অন্য দুটি শিপাঞ্জিকে একটি রান্না ঘরে লুকানো অবস্থায় পান। অপহৃত তিন শিপাঞ্জির নাম, সিজার, হুসেন ও মঙ্গা।

বিশ্বে এই প্রথমবারের মতো শিপাঞ্জির ছানা মুক্তিপণের চেয়ে অপহরণ করা হয়েছে বলে দাবি করছেন তিনি। কাতাঙ্গা অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা বলেন, তার স্ত্রী অপহরণকারীদের কাছ থেকে তিনটি ক্ষুদেবার্তাে এবং একটি ভিডিও পেয়েছেন। অপহরণকারীরা জানিয়েছে, মুক্তিপণ দেওয়া না হলে শিম্পাঞ্জি বাচ্চাদের ক্ষতি করা হবে।

তিনি আরও বলেন, অপহরণকারীরা আমাদের সন্তানদের অপহরণের পরিকল্পনা করেছিল। আমার সন্তানরা ছুটি কাটাতে এখানে আসার কথা ছিল। তারা আসেনি। তাদের না পেয়ে এই তিন  শিমপাঞ্জিকে জিম্মি করেছে। আমাদের কাছে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করেছে। অর্থ দেওয়া অসম্ভব। মুক্তিপণ দিলেও তারা আবারও অপহরণ করতে পারে।

এ ঘটনায় অপরাধীদের ধরতে তদন্ত নেমেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে