সুদানের যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৩, ১৪:০৬আপডেট : ১৩ মে ২০২৩, ১৪:১৩

সুদানে দুই জেনারেলের মধ্যে চলা ক্ষমতার লড়াইয়ে অন্তত সাড়ে ৪ লাখ শিশু তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, আনুমানিক ৮২ হাজার শিশু প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। প্রায় ৩ লাখ ৬৮ হাজার শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বর্ষা মৌসুমে রোগের ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইউনিসেফ।

আফ্রিকান দেশটির সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সহিংসতায় ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘সুদানের নৃশংস সংঘাত দেশটির শিশুদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ভয়ংকর সব ঘটনার সম্মুখীন হয়েছে তারা। এ কারণে নিরাপত্তার সন্ধানে তারা তাদের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা অনুসারে, ১৫ এপ্রিল সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া, লিবিয়া এবং দক্ষিণ সুদানে আশ্রয় চেয়েছে।

সূত্র: টিআরটি  

/এসপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত