কঙ্গোয় বাস্তুচ্যুতদের শিবিরে ৪৫ জনকে হত্যা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৩, ১২:৪৩আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:৫০

আফ্রিকার দেশ কঙ্গোয় একটি বাস্তুচ্যুত ক্যাম্পে হামলা চালিয়ে ৪৫ জনের বেশি লোককে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তথ্যমতে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) শিবিরে রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করেছে জাতিসংঘ। এটি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ঘাঁটি থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে জাতিসংঘ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। শান্তিরক্ষা মিশন মনে করিয়ে দিতে চায় যে, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে ৪০ জনের বেশি লাশ পড়ে থাকতে দেখেছেন। রাতে কোনও মতে পালিয়ে বেঁচে যান।

গত সপ্তাহে মাহাগি অঞ্চলের জুকোথ এলাকায় একটি সেনা অবস্থানে হামলা চালিয়ে কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিককে হত্যা করে কোডেকো যোদ্ধারা।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের