নাইজারে হস্তক্ষেপ করবে না চাদ, সহায়তা স্থগিত করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ১২:৩০আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৪:৪৩

প্রতিবেশী নাইজারে হওয়া অভ্যুত্থানে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পশ্চিম আফ্রিকার আরেক দেশ চাদ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে চাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া ব্রাহীম।

গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। সে সময় দেশটির প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে। তারপর নিজেকে দেশটির শাসক ঘোষণা করেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জেনারেল আবদুরাহমানে তচিয়ানি।

চাদের প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক-ইকোওয়াসের সুরেই কথা বলেছেন। ইকোওয়াস জানিয়েছে, নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহাল করার একটি সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে তারা।

ইকোওয়াস কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছেন, আমরা কূটনীতি চালিয়ে যেতে চাই। অভ্যুত্থানকারীদের কাছে এই বার্তাটি পাঠাতে চাই যে তারা যা করেছে তা থেকে সরে আসার একটা সুযোগ দিচ্ছি আমরা।

 

সহায়তা স্থগিত করবে যুক্তরাষ্ট্র

নাইজার সরকারের জন্য কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নাইজারের প্রেসিডেন্ট এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা জানান।

শীর্ষ এই কূটনীতিক এক বিবৃতিতে বলেছেন, নাইজার সরকারের জন্য কিছু বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত করেছে মার্কিন সরকার।

তবে কি ধরনের কর্মসূচি বন্ধ হচ্ছে তা সম্পর্কে বিস্তারিত জানানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।  

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি