‘আমহারা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইথিওপিয়ান সরকার’

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১২:৩৫আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২:৩৫

ইথিওপিয়া আমহারা অঞ্চলের দখল হয়ে যাওয়া শহরগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছে দেশটির সরকার। তারা বলেছে, বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শহরগুলো মুক্ত করে সরকারি বাহিনী।  

ফেডারেল সরকারের জরুরি সংস্থার এক বিবৃতিতে বুধবার বলা হয়, আঞ্চলিক রাজধানী বাহির দার এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লালিবেলা শহরসহ ছয়টি শহর শত্রুদের কবল থেকে মুক্ত করা হয়েছে।

লড়াই থেকে সরকারিভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত দুটি শহরের হাসপাতালের চিকিৎসকরা বলছেন, অনেক বেসামরিক লোক নিহত বা আহত হয়েছেন।

প্রতিবেশী টাইগ্রে অঞ্চলে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার মাত্র নয় মাস পর এই অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হলে প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার গত সপ্তাহে আমহারায় ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন; যা শেষ হবে ২৩ আগস্ট।  

এই জরুরি অবস্থার মধ্যে ঐতিহ্যবাহী এবং ধর্মীয়স্থান সহ গোপন আস্তানা থেকে বিদ্রোহীদের নির্মূল করছে নিরাপত্তা বাহিনী। রাজধানী আদ্দিস আবাবা থেকে গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।

জরুরি অবস্থার কারণে আমহারায় সাংবাদিকদের প্রবেশ সীমিত করেছে দেশটির সরকার। এ কারণে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।   

জনসংখ্যার দিক দিয়ে আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। চলতি সপ্তাহের শুরুর দিকে এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়। মূলত স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফানোর বিরুদ্ধে লড়াই করছে ইথিওপিয়ার সরকারি বাহিনী ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ)।

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি