কেপ ভার্দে উপকূলে নৌকাডুবিতে ৬০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৩, ১৫:০৮আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:৩০

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে সেনেগাল থেকে আসা একটি নৌকাডুবিতে ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কথা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এ নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর জীবিত ৩৮ জনের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, পিরোগ নামে পরিচিত লম্বা কাঠের তৈরি এ নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আটলান্টিক মহাসাগরে সোমবার শনাক্ত করা হয়। মাছ শিকার করা স্প্যানিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে থেকে রওনা দেয়। সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সেনেগাল ছাড়াও সিয়েরা লিওন এবং গিনি-বিসাউয়ের নাগরিকরা নৌকাটিতে রয়েছেন বলে জানা গেছে।

এমসেহলি বলেছেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করেছে। অন্য ৫৬ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেপ ভার্দে কর্মকর্তারা আরও প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি