তিন বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব নাইজার জান্তার

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১৭:১৬আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৭:১৬

তিন বছরের মধ্যে ক্ষমতা স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন নাইজারের অভ্যুত্থান নেতা আবদুরাহমানে চিয়ানি। শনিবার (১৯ আগস্ট) পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক করার তিনি এ কথা বলেছেন। দেশটিতে যে কোনও আক্রমণে জড়িতদের সঙ্গে কাজ করবেন না বলেও সতর্ক করেছেন তিনি।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার গভীর রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে জেনারেল আবদুরাহমানে চিয়ানি বলেছেন, ক্ষমতাসীন সামরিক কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে ৩০ দিনের মধ্যে এই পদক্ষেপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তিনি এর বেশি কিছু বলেননি।

নাইজেরিয়ার রাজধানী নিয়ামিতে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠকের পর তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না এবং সংলাপের জন্য উন্মুক্ত আছে।

তিনি আরও বলেছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ হয়, তবে তাদের সঙ্গে আমরা নেই।

ইকোয়াস ২৬ জুলাই অভ্যুত্থানের পর নাইজারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটিতে সাংবিধানিক শাসন ফিরিয়ে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্লকটি শুক্রবার বলেছিল, ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি নাইজারে সেনা পাঠাতে সম্মত রয়েছে।

এসএইচএম

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের