আলজেরিয়ার কোস্টগার্ডের গুলিতে মরক্কোর ২ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০

ভূমধ্যসাগরে জেট স্কিইংয়ের সময় আলজেরিয়ার উপকূলরক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছেন মরক্কোর দুই নাগরিক। মরক্কোর উত্তর-পূর্ব প্রান্তে সাইদিয়ার সমুদ্র সৈকতের কাছে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে লি৩৬০ নিউজ ওয়েবসাইট বলছে, নিহত বিলাল কিসি এবং আবদেলালি মারচাউয়ার দুজনেই ফরাসি-মরক্কোর দ্বৈত নাগরিক। স্কিইংয়ের সময় তারা সমুদ্রসীমা অতিক্রম করেছিল। 

লি৩৬০ নিউজ ওয়েবসাইট আরও জানায়, স্মাইল স্নাবে নামে আরেক ফরাসি-মরক্কোর দ্বৈত নাগরিককে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে গ্রেফতারের পর বুধবার আদালতে তোলে আলজেরিয়া কর্তৃপক্ষ।

নিহত একজনের ভাই মোহাম্মদ কিসির বলেন, ‘ছুটি থাকায় মঙ্গলবার আমরা চারজন স্কিইং করছিলাম। এক সময় আমরা হারিয়ে যাই। বুঝতে পারছিলাম যে আমরা আলজেরিয়ায় ঢুকে পড়েছি। কারণ একটি কালো আলজেরিয়ান ডিঙ্গি আমাদের দিকে এসে গুলি চালায়।’

তিনি বলেন, ‘পাঁচটি গুলি আমার ভাই এবং আমার বন্ধুর শরীরে লেগেছে। আমার অন্য বন্ধু আহত হয়েছে। আমরা হারিয়ে গিয়েছিলাম। আমাদের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। পরে মরক্কোর নৌবাহিনী আমাকে উদ্ধার করে।’

ঘটনাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চল নিয়ে আলজেরিয়া এবং মরক্কোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘটলো। উত্তর আফ্রিকার এই দুই দেশের মধ্যে ১৯৯৪ সাল থেকে সীমান্ত বন্ধ রয়েছে। মরক্কোর বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক কাজ’ করার অভিযোগ এনে ২০২১ সালে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া।

বৃহস্পতিবার গুলি চালানোর বিষয়ে জানতে চাওয়া হলে মরক্কো সরকারের মুখপাত্র মুস্তাফা বাইতাস মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বলেন, এটি বিচার বিভাগের বিষয়।

অন্যদিকে আলজেরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী