নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ মৃত্যু, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৩

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উত্তর-মধ্যাঞ্চলে মকওয়া জেলায় ভ্রমণের সময় ডুবে যায় কাঠের নৌকাটি।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান জয়নাব সুলাইমানের জানান, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের সন্ধান করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৪টি মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৩০ জন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।’

নৌকা দুর্ঘটনা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নিয়মিত ঘটনা। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এসব দুর্ঘটনা ঘটে। তিন মাস আগে দেশটিতে নৌকাডুবিতে প্রাণ হারান শতাধিক মানুষ।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ