লিবিয়ার বন্যার্তদের জন্য ৭১ মিলিয়ন জরুরি সহায়তার আবেদন জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০

আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। নিঁখোজ আছেন হাজার হাজার মানুষ। বন্যার্তদের সহায়তায় ৭১ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা-ওসিএইচএ। 

হারিকেন মাত্রার ঝড় ড্যানিয়েল গত ১০ সেপ্টেম্বর লিবিয়ায় আঘাত হানে। দেশটির রেড ক্রিসেন্ট বলছে, এই দুর্যোগে এখন পর্যন্ত ১১ হাজার ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে নিখোঁজ থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় শহর ডেরনায়। পানির তীব্র চাপে দুটি বাঁধ ভেঙে যাওয়ায় ধংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। সমুদ্রতীরবর্তী শহর সোসেও পানিতে তলিয়ে গেছে।

ওসিএইচএ বলছে, সোসে শহরের ৩০ শতাংশ পানিতে বিলীন হয়ে হয়ে গেছে। শহরের বেশিরভাগ রাস্তা তলিয়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য একটি সমুদ্র করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।  

এই পরিস্থিতিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা-ওসিএইচএ। তারা বলছে, তালিকা করা ৮ লাখ ৮৪ হাজারের মধ্যে দুই লাখ ৫০ হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এ জন্য ৭১.৪ মিলিয়ন ডলার দরকার।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম