ম্যাক্রোঁর ঘোষণাকে স্বাগত জানালো নাইজার জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৬

নাইজার থেকে ফরাসি সেনা ও রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জান্তা সরকার। রবিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণার কয়েক ঘণ্টা পর নাইজারের পক্ষ থেকে এই বিবৃতি এসেছে। খবর টিআরটি’র।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই রবিবার আমরা নাইজারের সার্বভৌমত্বের একটি নতুন পদক্ষেপ উদযাপন করছি।’ 

এর আগে ফ্রান্সের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘রবিবার সার্বভৌমত্বের পথে আরেক ধাপ এগিয়ে গেল নাইজার। যা ঐতিহাসিক মুহূর্ত, নাইজারের জনগণের তীব্র আশা-আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করে।’

গত জুলাইয়ে অভ্যুত্থানের পর আন্দোলনের মুখে অনেকটা চাপে পড়ে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে আমাদের রাষ্ট্রদূত ও কয়েকজন কূটনীতিক দেশে ফিরে আসবেন। সেনারা বছরের শেষ নাগাদ প্রত্যাহার হবে।

অঞ্চলটিতে দীর্ঘ দিন ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা ও সেনা মোতায়েন রেখেছিল ফ্রান্স। কিন্তু স্থানীয় অনেকেই চান সাবেক উপনিবেশিক শাসকরা তাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুক।

গত ২৬ জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হঠিয়ে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এরপর দেশটির সাধারণ মানুষ ফ্রান্সের দূতাবাসে হামলা চালায়। নাইজার থেকে অবিলম্বে ফরাসি রাষ্ট্রদূত ও সেনা তুলে নেওয়ার দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভে নামে তারা।

/এলকে/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব