সোমালিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩০

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪০

সোমালিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩০ সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল শাবাবের জোড়া বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ জন। এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। রবিবার বেই প্রদেশের বাইদাও এলাকার একটি ব্যস্ত জংশন এবং সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ বোমা হামলা চালানো হয়।
সোমালিয়ার পুলিশের পক্ষ থেকে হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল শাবাব।
আল শাবাবের সামরিক শাখার মুখপাত্র শেখ আবদাইসিস আবু মুসাব বলেন, ‘আমরা সরকারি কর্মকর্তা এবং বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছি।’
বেই প্রদেশের গভর্নর আব্দরাশিদ আব্দুলাহি জানান, হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
বাইদাও শহরটি রাজধানী মোগাদিসু থেকে ১৫২ মাইল দূরত্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কর্মকর্তা বাইলো নূর বলেন, রেস্টুরেন্ট ও জংশনটি তখন খুবই ব্যস্ত ছিল।
পুলিশ জানায়, জংশনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। আর রেস্টুরেন্টের কাছে বিস্ফোরিত দ্বিতীয় বোমাটি সম্ভবত পেতে রাখা হয়েছিল কিংবা সেটিও আত্মঘাতী হামলা হতে পারে। সূত্র: আল জাজিরা।
/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান