মহাসড়কে ছিনতাইয়ের শিকার পরিবহনমন্ত্রী, দেহরক্ষীদের পিস্তল লুট

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৩, ২৩:৪৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০০:৩০

দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। মহাসড়কে গাড়ি থামিয়ে তাকে ছিনতাইয়ের পাশাপাশি তার দেহরক্ষীদের দুটি পিস্তল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ এটিকে ‘নজিরবিহীন ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। সোমবারের এই ঘটনায় মন্ত্রী ও রক্ষীরা অক্ষত আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, সোমবার পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা জোহানেসবার্গের দক্ষিণে একটি মহাসড়কে ভ্রমণ করার সময় এই হামলার ঘটনা ঘটে।

পরিবহণ মন্ত্রণালয় বলেছে, মন্ত্রীর গাড়ির টায়ারগুলো স্পাইক দিয়ে পাংচার করা হয়। গাড়িটি থামলে মূল্যবান জিনিসপত্র লুট করতে সক্ষম হয় দুর্বৃত্তরা। মন্ত্রী ও তার রক্ষীরা নিরাপদ আছেন।

পুলিশের একজন মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথে বলেছেন, দুর্বৃত্তরা ব্যক্তিগত জিনিসপত্র এবং দুটি পুলিশ সার্ভিস (এসএপিএস) পিস্তল নিয়ে পালিয়ে গেছে। এই নজিরবিহীন ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য একটি তদন্ত শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সহিংস অপরাধের জন্য কুখ্যাতি অর্জন করেছে। দেশটিকে অনেক সময় যুদ্ধাঞ্চলের অঞ্চলের বাইরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৬২ মিলিয়ন মানুষের দেশে দিনে পাঁচ শতাধিক ডাকাতি এবং প্রায় ৭০টি খুনের ঘটনা পুলিশ রেকর্ড করেছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি