ইসরায়েলি দূতাবাস বন্ধে দ. আফ্রিকার পার্লামেন্টে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ২৩:১৮আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২৩:২২

প্রিটোরিয়াতে ইসরায়েলি দূতাবাস বন্ধের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। গাজায় ইসরায়েলি আগ্রাসনে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার এই প্রস্তাব পাস হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এই প্রস্তাব মূলত প্রতীকী। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকার সিদ্ধান্ত নেবে এই প্রস্তাব বাস্তবায়ন করা হবে কি না।

মঙ্গলবার পার্লামেন্টের ভোটাভুটিতে ইসরায়েলি দূতাবাস বন্ধের পক্ষে ভোট পড়েছে ২৪৮টি, বিপক্ষে ছিল ৯১টি।

এর আগে রামাফোসা বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা মনে করে গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

প্রিটোরিয়ায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তেল আবিবে পরামর্শের জন্য ফেরত আনার পর প্রস্তাবটি পাস হয়েছে। ২০১৮ সাল থেকে ইসরায়েলে কোনও রাষ্ট্রদূত নেই আফ্রিকার দেশটির।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি