দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে লিফট দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৮:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:০০

দক্ষিণ আফ্রিকার একটি প্লাটিনাম খনিতে লিফট দুর্ঘটনায় এতে ১১ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় রাস্টেনবার্গ শহরের একটি খনিতে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার খনি অপারেটরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, ইমপালা প্ল্যাটিনাম হোল্ডিংস (ইমপ্ল্যাটস)-এর একটি খনিতে ওইদিন শ্রমিকদের বহনকারী একটি লিফট ছিঁড়ে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ইমপালা প্ল্যাটিনাম হোল্ডিংস (ইমপ্ল্যাটস)—এর সিইও নিকো মুলার বলেন, এটি ‘ইমপ্ল্যাটসের ইতিহাসে সবচেয়ে কালো দিন।’

বিবৃতিতে আরও বলা হয়, ঠিক কী কারণে লিফ্টটি ছিড়ে গেছে তা জানা যায়নি। তবে এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ইমপ্ল্যাটসের মুখপাত্র জোহান থেরন বলেন, নিহত বা আহত ৮৬ জন খনি শ্রমিকের সবাই লিফটে ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশ্বের বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটিতে খনি দুর্ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, ২০২২ সালে দেশটিতে একাধিক খনির দুর্ঘটনায় মোট ৪৯ জন নিহত হয়।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী