নাইজেরিয়ায় সেনাবাহিনীর ‘ভুল’ ড্রোন হামলা, ৮৫ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:১৪

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মুসলিমদের একটি ধর্মীয় সমাবেশে সেনাবাহিনীর এক ভুল ড্রোন হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। রবিবার (৩ ডিসেম্বর) রাতে ঈদে মিলাদুন্নবী উদযাপনে জড়ো হওয়া মানুষদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ সমাধিস্থ করা হয়েছে। অনুসন্ধান এখনও চলছে। নিহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্করা রয়েছে। আরও অন্তত ৬৬ জন আহত হয়েছেন।

সরকারি ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে, জড়ো হওয়া মুসলিমরা মহানবী (সা.)-এর জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করছিলেন। কাদুনা রাজ্যের তুদুন বিরি গ্রামে জঙ্গি ও ডাকাতদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী সচরাচর সহিংস চরমপন্থি ও বিদ্রোহীদের লক্ষ্য বিমান হামলা চালায়। প্রায় সময় এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। জানুয়ারিতে নাসারাওয়া রাজ্যে এমন হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরেও বেসামরিক নিহত হন।

সর্বশেষ হামলা সম্পর্কে নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দফতরের মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা বলেছেন, সন্ত্রাসীরা অনেক সময় ইচ্ছাকৃত বেসামরিকদের মধ্যে নিজেদের লুকিয়ে রাখে।

নাইজেরীয় প্রেসিডেন্ট বোলা টিনিবু ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও এমন তদন্তের প্রতিবেদন খুব কম প্রকাশিত হয়।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের