যুদ্ধে সমর্থন পেতে আফ্রিকা যাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭

চলতি সপ্তাহে আফ্রিকার তিনটি দেশ সফর করবেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এই সফরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জোগাড় করতে তার এই সফর। রবিবার (৪ জুলাই) এই তথ্য জানিয়েছে ইউক্রেনীয় মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই বছরের মধ্যে আফ্রিকায় চতুর্থবারের মতো কূটনৈতিক সফর করছেন কুলেবা। ৪-৮ আগস্ট মালাউই, জাম্বিয়া এবং মরিশাস সফর করবেন তিনি।

এতে বলা হয়েছে, ‘সব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।’

মন্ত্রণালয় বলেছে, সফরে এই অঞ্চলে ইউক্রেনীয় শস্য সরবরাহ এবং ইউক্রেনের পুনর্গঠনে আফ্রিকার কোম্পানিগুলোর অংশগ্রহণ নিয়েও আলোচনা করবেন কুলেবা।

জুন মাসে সুইজারল্যান্ড আয়োজিত ইউক্রেনের ওপর একটি সম্মেলনে আফ্রিকার বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছিল। তবে সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর অধিকাংশই রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা যে প্রচেষ্টায় তাতে যোগ দিতে অনাগ্রহ দেখায়।

/এএকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের