উগান্ডায় ভূমিধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ২১:২৩আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২১:২৩

উগান্ডার রাজধানী কাম্পালাতে ভূমিধসে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ আগস্ট) রাতে ভারী বর্ষণের পর রাজধানী কাম্পালার একটি আবর্জনার ভাগাড় ধসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন রাজধানী কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

উগান্ডার গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ‘কিতীযি’ নামের ওই ভাগাড়ের একাংশ ধসে নিকটবর্তী কিছু ঘরবাড়ি চাপা পড়েছে। এতে ধ্বংস্তুপের নিচে চাপা পড়েন অনেকে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে শহর কর্তৃপক্ষ। এক্সে করা একটি পোস্টে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছি আমরা। এর মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২ জন শিশু। উদ্ধারকার্য অব্যাহত রয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, রেডক্রস ও সরকারের যৌথ প্রচেষ্টায় এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কাম্পালার একমাত্র ভাগাড় কিতীযি। বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসা এই ভাগারটি সেখানকার পরিবেশ ও মানুষের জন্য বিপজ্জনক বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা।

সাম্প্রতিক দিনগুলোতে উগান্ডার বিভিন্ন অঞ্চলে ভারীবর্ষণের কারণে বন্যা ও ভূমিধস হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে এটিই প্রথম হতাহতের ঘটনা।

/এসকে/এএকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
সর্বশেষ খবর
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার