নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গুম্মি শহরের কাছে কৃষি জমিতে যাওয়ার জন্য ৭০ জন কৃষককে নিয়ে নদী পার হওয়ার সময় একটি কাঠের নৌকা ডুবে যায়। স্থানীয় কর্তৃপক্ষ শিগগরিই উদ্ধার অভিযানের জন্য বাসিন্দাদের ডেকে আনেন। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, ‘গুম্মি স্থানীয় সরকার এলাকায় দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, জরুরী দলগুলো তাদের অনুসন্ধান অভিযান আরও জোরদার করেছে।

তথাকথিত স্থানীয় শাসক জানান, কৃষিজমিতে যাওয়ার জন্য প্রতিদিন ৯শ’র বেশি কৃষক নদী পার হওয়ার ওপর নির্ভরশীল। তবে সেখানে মাত্র দুটি নৌকা রয়েছে, যেগুলোতে প্রায়ই উপচে পড়া ভিড় হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জামফারা রাজ্যটি ইতোমধ্যেই খনিজ সম্পদ নিয়ন্ত্রণের জন্য অপরাধী চক্রের অত্যাচারে জর্জরিত। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণেও সেখানে মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। দুই সপ্তাহ আগে, বন্যায় ১০ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে