নাইজেরিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ১৩:৪৫আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৩:৪৫

এবার মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যে সহিংসতার ঘটনা ঘটলো। এই সপ্তাহে সেখানে সন্দেহভাজন যাযাবর পশুপালনকারীদের হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে। গভর্নরের দপ্তর শনিবার (১৯ এপ্রিল) মৃতের এ সংখ্যা জানিয়েছে। এর  আগের মৃত্যুর সংখ্যা ১৭ জন বলেছিল সরকারি অফিস। এখনও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক সরকারি মুখপাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র আনেনে সেউয়েসে ক্যাথরিন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া বেনু রাজ্যের একটি অঞ্চলে রাতের বেলায় হামলা চালিয়েছে।’

এই হামলা এমন এক সময়ে হলো যখন পশুপালনকারী ও কৃষকদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ আবারও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং যখন আক্রমণকারীদের প্রতিহত করা হচ্ছিল, তখন তারা ‘ভোরবেলা বেনুর উকুম এলাকায় নিরীহ কৃষকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পাঁচ কৃষক নিহত হন।’

পুলিশ আরও জানায়, প্রায় ৭০ কিলোমিটার দূরের লোগো এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে ১২ জন নিহত হন।

মাত্র দুই দিন আগেই বেনুর ওতুকপো এলাকায় ১১ জন নিহত হন এবং এর এক সপ্তাহেরও কম সময় আগে পাশের প্লাটো রাজ্যে বন্দুকধারীরা গ্রামগুলোতে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করে।

গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে পশুপালনকারী ও কৃষকদের সংঘর্ষে ওই অঞ্চলে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ২২ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

এই সংঘর্ষগুলো সাধারণত মুসলিম ফুলানি পশুপালনকারীদের সঙ্গে খ্রিষ্টান বেরম ও ইরিগওয়ি জাতিগোষ্ঠীর কৃষকদের মধ্যে ঘটে এবং প্রায়শই তা জাতিগত ও ধর্মীয় সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হয়।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের