ঘানায় হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মন্ত্রীসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ২১:৫২আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ২১:৫২

ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদসহ আটজন নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জুলিয়াস ডেবরাহ বলেন, জাতির সেবায় নিহত আমাদের সহকর্মী ও সেনাদের পরিবারকে প্রেসিডেন্ট ও সরকার গভীর শোক ও সংহতি জানাচ্ছে।

নিহতদের মধ্যে আরও রয়েছেন উপ-জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মুহাম্মদ এবং প্রেসিডেন্ট মাহামার জাতীয় ডেমোক্র্যাটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী আক্রা থেকে ওবুয়াসি শহরের উদ্দেশে যাত্রা করে হেলিকপ্টারটি। কিছুক্ষণের মধ্যেই এটি রাডার থেকে হারিয়ে যায় বলে জানিয়েছে ঘানার বিমান বাহিনী।

ঘটনার পর প্রেসিডেন্ট মাহামা সব আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, জাতীয় শোক প্রকাশে ঘানাজুড়ে সব স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। সরকার বলেছে, যথাযথ তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী