সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮  

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০

সুদানের উত্তর কর্দোফান অঞ্চলের সোডারি শহরে এক জনবহুল বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। রবিবার সোডারি শহরের আল-সাফিয়া বাজারে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, রবিবার উত্তর কর্দোফান রাজ্যের সোডারি শহরের আল-সাফিয়া বাজারে ড্রোন বোমা হামলা চালানো হয়, যখন বাজারে মানুষ ভিড় বেশি ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ড্রোনের ব্যবহার সাধারণ মানুষের জীবনের প্রতি অবহেলার প্রমাণ এবং এটি অঞ্চলের স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ফেলেছে। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এই হামলার মূল কারণ ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনা ও র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)এর মধ্যে চলমান যুদ্ধ। ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সোডারি শহরটি মরুভূমির বাণিজ্যপথে অবস্থিত এবং রাজধানী এল-ওবেইদ থেকে ২৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। বর্তমানে এটি দুই পক্ষের প্রধান সংঘর্ষক্ষেত্র, কারণ তারা দেশের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম করিডরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে, যা খার্তুমসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ বজায় রাখে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সংঘর্ষে ইতিমধ্যেই কমপক্ষে ৪০,০০০ মানুষ নিহত এবং ১.২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

/এসএসএস/
সম্পর্কিত
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ