দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ২১:৪৩ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২১:৪৩

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অঘোষিত বৈঠক; কিম জং উনের মৃত্যুর গুজব, ছবি প্রকাশ করে উড়িয়ে দিলো উত্তর কোরিয়া; ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী; ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের; যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের; কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর; যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি; কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইসরায়েলে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটি সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার কোনও ঘোষণা ছাড়াই এই ঝটিকা সফরে গিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে অ্যাক্সিওসকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দুটি সূত্র।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মারাত্মক মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন, এমন একটি গুঞ্জন তীব্র হওয়ার পর সোমবার (১৯ অক্টোবর) তার একাধিক নতুন ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মৃত্যুগুজব উড়িয়ে দিয়ে কিম সুস্থ ও জীবিত আছেন, তার প্রমাণ দিতেই ছবিগুলো প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা জাহরা এল মনসুরিকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। তবে এই ঐতিহাসিক রাজকীয় নিয়োগ যেমন দেশটির নারীদের উচ্চ পদে আসীন হওয়ার দীর্ঘদিনের বাধা ভেঙেছে, তেমনি উন্মোচিত করেছে ক্ষমতাধর পদে নারী নেতৃত্ব নিয়ে সমাজে থাকা গভীর দ্বিধা ও রক্ষণশীল মানসিকতা।

গত ১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে গৃহীত প্রস্তাবে কাশ্মির প্রসঙ্গ তোলা এবং ভারতবিরোধী মন্তব্য করায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের প্রস্তাবের নেপথ্যে পাকিস্তানের ইন্ধন রয়েছে উল্লেখ করে ইসলামাবাদকে তাদের বেআইনি দখলে থাকা আজাদ কাশ্মির ছাড়ার আহ্বান জানিয়েছে দিল্লি।

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি কিংবা পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলোতে পুনরায় হামলা চালায়, তাহলে অন্তত ‘৯টি দেশে’ পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান। সোমবার (১৯ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা এই কঠোর বার্তা দেন।

সহিংসতা ও লুটপাটের পর স্থানীয়ভাবে কারফিউ জারির কারণে সোমবার রাতটি শান্ত ছিল বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লোকোর্নু। তিনি জানান, মঙ্গলবার রাতেও সান্ধ্য আইন থাকবে কি না, তা স্থানীয় মেয়রের সিদ্ধান্ত ও প্রয়োজনের ওপর নির্ভর করবে।

চীনের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের একটি বিরোধপূর্ণ ডুবোচরের আশপাশের জলসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ অবৈধভাবে প্রবেশ করায় তারা সেটির ওপর নজর রাখতে বাহিনী পাঠিয়েছে। এই জলপথের আরও উত্তরে চীনা একটি জাহাজের সঙ্গে মুখোমুখি অবস্থানের কথা জানিয়েছে তাইওয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডার আলবার্টা প্রদেশ স্বাধীনতার বিষয়ে বাধ্যতামূলক গণভোটের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ফলাফলে এ চিত্র দেখা গেছে। মার্কিন চরম ডানপন্থিদের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের জন্য এটি একটি ধাক্কা।

 

/এসএইচএম/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বশেষ খবর
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন