ভেনেজুয়েলায় মাদুরোকে উচ্ছেদে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৬, ১৫:৫১আপডেট : ১৮ মে ২০১৬, ১৫:৫৭
image

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হেনরিকে কাপরিলেস ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারির পর ‘পক্ষ বেছে নিতে’ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা হেনরিকে কাপরিলেস। তিনি মাদুরোকে প্রেসিডেন্টের পদ থেকে উচ্ছেদ করতে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ খবর জানিয়েছে।

জরুরি অবস্থা ঘোষণার প্রতিক্রিয়ায় কাপরিলেস সাংবাদিকদের বলেন, ‘আমরা, ভেনেজুলায়ানরা প্রেসিডেন্টের এই জরুরি অবস্থা মানব না। মাদুরো নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করছেন।’

কাপরিলেস সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ‘সত্য নির্ধারণের সময় ঘনিয়ে আসছে। আপনাদের বেছে নিতে হবে- আপনারা সংবিধানের পক্ষে, নাকি মাদুরোর পক্ষে।’

নিকোলাস মাদুরো

এদিকে, মাদুরো বিরোধী দলীয় রাজনীতিবিদ এবং মিডিয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে পরিচালিত এসব প্রচারণা একটি অক্ষশক্তির কাজ, যার কেন্দ্রে মাদ্রিদ, মিয়ামি ও ওয়াশিংটন। অভ্যন্তরীণ শান্তির জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন। মাদুরো ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে বরখাস্ত করার জন্যও বহির্শক্তিকে দায়ী করে আসছেন।  

সম্প্রতি ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়া ভেনেজুয়েলায় ৬০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জরুরি অবস্থার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। অর্থনৈতিক পুনরুত্থানের জন্য জরুরি অবস্থা জারি করা দরকার ছিল বলে জানান মাদুরো। এই জরুরি অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়।  

উল্লেখ্য, ভেনেজুয়েলার সাবেক নেতা হুগো শ্যাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে নিকোলাস মাদুরো ৬ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাওয়ায় তেলসমৃদ্ধ ভেনেজুয়েলা ব্যাপক আর্থিক সংকটের মুখোমুখি হয়। বিরোধী দলের নেতারা মাদুরোর নীতিকে এই সংকটের জন্য দায়ী করেন। সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

/এসএ/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের