হাইতির কারগার থেকে পালিয়েছে অন্তত ১৭০ জন বন্দি

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৬, ১৮:৪৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৮:৪৩

হাইতির কারগার থেকে পালিয়েছে অন্তত ১৭০ জন বন্দি হাইতির একটি কারাগার থেকে ১৭০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। বন্দিরা পাঁচটি রাইফেল লুট করে। এ সময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের গুলি বিনিময়ে একজন রক্ষী ও এক বন্দি নিহত হয়। রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৪৫ কিলোমিটার দূরের আর্কাহাইয়ে এ কারাগারটি অবস্থিত।

হাইতি সরকার টুইটারে এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনাটিকে কারা বিদ্রোহ হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় পলাতকদের গ্রেফতার করতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটি।

বিচারমন্ত্রী ক্যামিল অ্যাডওয়ার্ড জুনিয়র বলেন, ‘এই ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনায় এক বন্দি নিহত ও অপর তিনজন আহত হয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১১ পলাতক বন্দিকে গ্রেফতার করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকাগুলোতে চেকপয়েন্ট বসানো হয়েছে।

আর্কাহাইয়ের ওই কারাগারের বন্দিরা কারাগারের পোশাক পরে না। তাই তাদের জন্য সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া সহজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৪ অক্টোবর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় হাইতি। এতে অন্তত সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। বিধ্বস্ত হয়ে পড়ে দেশটির অনেক শহর। ম্যাথিউ-এর আঘাতে হাইতির দক্ষিণাঞ্চল প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে কলেরা ও পানিবাহিত রোগ। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম