এপ্রিলে ক্ষমতা হস্তান্তর করবেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আগামী বছর (২০১৮) এপ্রিলে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার দেশটির শীর্ষ গভর্নিং কাউন্সিল সভায় ভোটে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করা হয়।  সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কাস্ত্রো (৮৬) আগের মেয়াদের চেয়ে দুইমাস বেশি সময় ক্ষমতায় থাকবেন।

রাউল কাস্ত্রো

বৃহস্পতিবার পার্লামেন্টারি সেশন শেষে কাস্ত্রো বলেন, যেহেতু ন্যাশনাল অ্যাসেম্বলি গঠিত হয়েছিল এপ্রিলে, সরকার ও রাষ্ট্র প্রধান হিসেবে আমার দ্বিতীয় ও শেষ মেয়াদও তখন শেষ হবে এবং কিউবা তখন একজন নতুন প্রেসিডেন্ট পাবে।

দেশটির কমিউনিস্ট শাসন ব্যবস্থার ক্যালেন্ডার অনুযায়ী কাস্ত্রোর ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা ছাড়ার কথা। কিন্তু গত সেপ্টেম্বরে হ্যারিকেন আঘাত হানায় তা পিছিয়ে যায়।

কিউবার প্রেসিডেন্ট ৩১ সদস্যের কাউন্সিল অফ স্ট্রেট গঠন করে এবং এর প্রধান হিসেবে থাকবেন দেশটির প্রেসিডেন্ট। কাউন্সিল অফ স্ট্রেটকে প্রথমে দেশটির ৬০০ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচন করতে হবে। আগামী ১৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ সেশনে আইন প্রণেতাদের ভোটে ১৯ এপ্রিল কাউন্সিল অফ স্ট্রেট গঠনের তারিখ নির্ধারণ করা হয়। নতুন ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।

রাউল কাস্ত্রো দুই বছরের জন্য অন্তবর্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরমধ্যেই তিনি ঘোষণা করেছেন, তিনি এই পদে আর থাকবেন না। সূত্র: এএফপি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম