ব্রাজিলে নাইটক্লাবে গোলাগুলিতে নিহত অন্তত ১৪

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ২৩:২৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২৩:২৬

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর ফোর্টালেজাতে একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রাজিলে নাইটক্লাবে গোলাগুলিতে নিহত অন্তত ১৪

শনিবার ভোরে তিনটি গাড়িতে সশস্ত্র একটি দল ফোরো দো গাগো নাইটক্লাবে প্রবেশের গোলাগুলি শুরু হয়।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, নৃশংস দৃশ্য, হত্যাযজ্ঞ। সিয়ারাতে এমন কিছু আগে দেখা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বি দুটি পাচারচক্রের বিরোধের সূত্র ধরে এই গোলাগুলির ঘটনা। তবে কর্মকর্তারা এ বিষয়ে মুখ খুলতে রাজি ননা। কোস্তা বলেন, তদন্ত চলছে।

এক সংবাদ সম্মেলনে সিয়ারা প্রদেশের নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা বলেন, আমরা ১৪ জন নিহতের কথা নিশ্চিত করতে পারি।

কোস্তা জানান, আরও কয়েকজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সংখ্যা কত তা জানাননি।

ইনস্টিটিউট হোসে ফ্রটা হাসপাতালের এক মুখপাত্র জানান, ১২ বছরের এক ছেলেসহ ছয়জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এর আগে ৭ জানুয়ারি মাদকচক্রের সংঘর্ষে ফোর্টালেজাতে চারজন নিহত হন। গত বছর সিয়ারা প্রদেশে ৫ হাজার ১১৪টি হত্যার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ২০১৬ সালের তুলনায় এই হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৫০ গুণ বেশি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম