আর্জেন্টিনার রুশ দূতাবাস থেকে ৪০০ কেজি কোকেন উদ্ধার

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৭

আর্জেন্টিনার রাজধানীতে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে প্রায় ৪০০ কিলোগ্রাম (কেজি) কোকেন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশ এই কোকেন উদ্ধার করে। এসব কোকেনের বাজারমূল্য প্রায় ৬ কোটি ২০ লাখ ডলার।

আর্জেন্টিনার রুশ দূতাবাস থেকে উদ্ধার হওয়া কোকেন

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানান, দূতাবাস কম্পাউন্ডের একটি অংশে মাদকগুলো পাওয়া গেছে।এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘মাদক অপরাধীদের একটি চক্র ইউরোপে মাদক পাচারের জন্য রুশ দূতাবাসের কূটনৈতিক কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করার চেষ্টা চালায়।’

প্যাট্রিসিয়া জানান, ২০১৬ সালের ডিসেম্বরে রুশ রাষ্ট্রদূত মাদক পাওয়ার বিষয় অবহিত করলে রাশিয়া ও আর্জেন্টিনার পুলিশ স্টিং অপারেশন চালানোর সিদ্ধান্ত নেয়। কোকেনের বদলে ময়দা রেখে তাতে নজরদারীর যন্ত্র স্থাপন করা হয়েছিল। যাতে করে কোথায় এসব মাদক সরবরাহ করা হয় তা জানার জন্য। স্টিং অপারেশনের মাধ্যমে ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুজন আর্জেন্টিনা ও তিনজন রাশিয়ার নাগরিক।

তদন্তে সহযোগিতার জন্য রুশ নিরাপত্তা সেবার এজেন্টরা তিনবার আর্জেন্টিনা এসেছিলেন বলে জানান মন্ত্রী। সূত্র: এএফপি।

 

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম