১৫০০ ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করলেন ট্রুডো

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ১৩:৩৮আপডেট : ০২ মে ২০২০, ১৩:৪১

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আক্রমণ চালানোর উদ্দেশ্যে তৈরি এমন দেড় হাজার ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। এপ্রিলে দেশটির ইতিহাসে ভয়াবহ বন্দুক হামলার পর শুক্রবার তিনি দীর্ঘদিনের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। এই ঘোষণার ফলে, দেড় হাজার ধরনের আগ্নেয়াস্ত্র বিক্রি, পরিবহন, আমদানি বা ব্যবহার নিষিদ্ধ হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

১৫০০ ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করলেন ট্রুডো

খবরে বলা হয়েছে, ঘোষণার পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে আইন মেনে চলা আগ্নেয়াস্ত্র মালিকদের দুই বছরের সময় দেওয়া হবে।

ট্রুডো জানান, তিনি একটি বিল প্রস্তাব করেছেন যাতে করে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র কেনার কর্মসূচি রয়েছে। প্রস্তাবটি এখনও পাস হয়নি।

যুক্তরাষ্ট্রের মতো কানাডাতে আগ্নেয়াস্ত্রের মালিকানা সংবিধানে সন্নিবেশিত নয়। তবে দেশটির গ্রামীণ এলাকায় আগ্নেয়াস্ত্র আছে বহু মানুষের। কানাডায় ৮০ হাজারের বেশি এমন আগ্নেয়াস্ত্র নিবন্ধিত আছে।

ট্রুডো বলেছেন, কানাডার আগ্নেয়াস্ত্র মালিকরা বেশিরভাগই আইন মেনে চলা নাগরিক। কিন্তু তিনি যুক্তি তুলে ধরে বলেন আক্রমণ চালানোর আগ্নেয়াস্ত্রের বিশেষ কোনও সুবিধা নেই।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, এসব অস্ত্রের একটা উদ্দেশ্যেই নির্মিত হয়েছে, কম সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষকে হত্যা করার জন্য। একটি হরিণ শিকারের জন্য আপনার এআর-১৫ প্রয়োজন নেই।

কানাডায় অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধের দাবি উঠছে ২০১৭ সাল থেকেই। ওই সময় কুইবেকের একটি মসজিদে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরপর ২০১৮ সালে টরোন্টোর একটি বাণিজ্যিক সড়কে বন্দুক হামলা হয়। সর্বশেষ নোভা স্কশিয়াতে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম