ট্রাম্পের নির্বাচনি প্রচারের ওয়েবসাইট হ্যাকড

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১৮:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৫২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে ওয়েবসাইটটি হ্যাকড হয়। পরে কিছুক্ষণের জন্য অফলাইনে চলে যায় এবং পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এখবর জানিয়েছে।

ট্রাম্পের নির্বাচনি প্রচারের ওয়েবসাইট হ্যাকড

হ্যাকড হওয়া ওয়েবসাইটে আগের বিষয়বস্তু সরিয়ে একটি বার্তা ঝুলিয়ে দিয়েছে হ্যাকাররা। ওই বার্তায় বলা হয়েছে, এই সাইট দখল করা হয়েছে। প্রেসিডেন্ট দ্বারা যথেষ্ট ফেক নিউজ ছাড়ানো দেখেছে বিশ্ব।

হ্যাকাররা দাবি করেছে, তাদের কাছে তথ্য রয়েছে যা প্রেসিডেন্ট ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে হবে। এতে এই তথ্য প্রকাশ বন্ধ রাখতে ক্রিপ্টোকারেন্সি দাবি করা হয়েছে।

ট্রাম্পের নির্বাচনি প্রচারের মুখপাত্র টিম মুরতাফ জানান, ওয়েবসাইটটি ডিফেস করা হয়েছে এবং হামলার উৎস চিহ্নিত করতে আমরা আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে কাজ করছি।

তিনি আরও বলেন, কোনও স্পর্শকাতর তথ্য প্রকাশিত হয়নি। কারণ ওয়েবসাইটে এমন কিছু ছিল না। সাইটটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

জুলাই মাসে হ্যাকাররা ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশ কয়েকজনের টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট আক্রান্ত হয়নি। ওই ঘটনায় মূল সন্দেহভাজন ছিল ফ্লোরিডার এক কিশোর।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম